ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লঙ্কান লীগের প্রথম ম্যাচে মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের উড়ান্ত সূচনা
ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি ফ্যালকন্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান আছেন ডাম্বুলার একাদশে।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স ২০ অভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে।
সোমবার (১জুলাই) পাল্লেকেল্লেতে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথমবারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। আজ ডাম্বুলার জার্সিতে এই লিগে অভিষেক হচ্ছে তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিক্সার্সরা।
একই দলের হয়ে মাঠ মাতাবেন তাওহিদ হৃদয়ও। এই টপ অর্ডার ব্যাটার গত আসরেও খেলেছেন এই লিগে। তবে সেবার তিনি জাফনা কিংসের হয়ে খেলেছিলেন। এবার দল বদলে হৃদয় খেলছেন সিক্সার্সের হয়ে।
ক্যান্ডি ফ্যালকন্স: আন্দ্রে ফ্লেচার, দিনেশ চান্দিমাল, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চতুরাঙ্গা ডি সিলভা, দুশমান্থা চামেরা, চামাথ গোমেজ, মোহাম্মদ হাসনাইন।
ডাম্বুলা সিক্সার্স: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, তাওহিদ হৃদয়, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, দিলশান মাদুশঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি