ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল বিসিবির মহা মূল্যবান বোর্ড মিটিং, যা যা নিয়ে হবে ব্যাপক আলোচনা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর গত শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে দুই সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে বাংলাদেশ দল দেশে আসার আগেই সিবিবির বোর্ড মিটিংয়ে অংশ নেবে বলে জানা গেছে। আগামীকাল ২ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩ টায় মিরপুরে এই বৈঠক শুরু হবে।
বোর্ড মিটিং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু বিষয় রয়েছে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর্যালোচনাও এই বৈঠকে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এ কথা জানান। সোমবার মিরপুর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বোর্ড মিটিং নিয়ে আলোচনার নিয়ে তিনি বলেন, "আগামীকাল আমাদের বোর্ড মিটিং আছে। শুধু রুটিন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কার্যক্রম নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ দল আইসিসি বা এসিসিতে অংশ নিলে। পারফরম্যান্স নিয়ে বৈঠকে আলোচনা হবে এর পাশাপাশি কিছু অর্থনৈতিক বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ হেরে মোটামুটি বিদায়ের প্রহর গুনছিল নাজমুল হোসেন শান্ত’র দল। কিন্তু শেষদিকে আফগানিস্তানের কল্যাণে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও উঁকি দেয়। কিন্তু তাতে ১২.১ ওভারে আফগানদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের। কিন্তু সেটি পূরণ তো দূরে থাক, উল্টো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শান্ত-সাকিবরা।
রুটিন বিষয়গুলোই থাকবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে।
উল্লেখ্য, ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়েরা।
এ ছাড়া অনেকেই আগামী এক-দেড় মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি