ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ LPL-লের পঞ্চম আসরে উত্তেজনার প্রথম ম্যাচ! বাংলাদেশের মুস্তাফিজ সহ মাঠ মাতাবেন ৩ টাইগার ক্রিকেটার

২০২৪ জুলাই ০১ ১৪:২১:৫৮

আজ LPL-লের পঞ্চম আসরে উত্তেজনার প্রথম ম্যাচ! বাংলাদেশের মুস্তাফিজ সহ মাঠ মাতাবেন ৩ টাইগার ক্রিকেটার

সোমবার (১ জুলাই) রাতে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)- এর পঞ্চম আসর। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশের তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া ডাম্বুলা সিক্সার্স।

পাল্লেকেল্লেতে প্রথম ম্যাচে রাত আটটায় ক্যান্ডি ফ্যালকন্সের মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স। ক্যান্ডি ফ্যালকন্সের স্কোয়াডে আছেন আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকারা।

গত আসরে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় আর ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ১৫৫ রান। তার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তার। সর্বোচ্চ রান করা শোয়েব মালিকের রান ছিল তার চেয়ে ৫ বেশি।

এবার দল বদলে তৌহিদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। তার সতীর্থ হিসেবে থাকছেন স্বদেশী মুস্তাফিজুর রহমান। বামহাতি এ পেসার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন এ লিগে।

এছাড়া আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও থাকছেন এলপিএলে। তিনি মাঠ মাতাবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তাসকিন তার দল কলম্বো স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ মঙ্গলবার। রবিবার বাংলাদেশের তিন ক্রিকেটার একসঙ্গেই শ্রীলঙ্কায় পৌঁছেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত