ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ বছরেও যে কারণে পরিবর্তন হয়নি বাংলাদেশ জানালেন তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশ দল আজ (শুক্রবার) সকালে দেশে ফিরেছে। সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করার তিক্ত স্মৃতি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে।
একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ ভালো হয়নি বলেও জানিয়েছেন অকপটে। তাসকিন বলছিলেন, ‘হ্যাঁ ঠিক যে, ইতিবাচক দিকও আছে। পুরো টুর্নামেন্টে বোলাররা যথেষ্ট ভালো করেছে। (যার কল্যাণে) সুপার এইটেও উঠেছি। সর্বপ্রথম এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ দিক আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি।
সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশকে স্বস্তির উপলক্ষ্য এনে দিয়েছেন বোলাররা। তাই স্বাভাবিকভাবেই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করতে ভুললেন না তাসকিন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।
ব্যাটাররা রান না পাওয়ায় যে এবারের অভিযান কঠিন ছিল টাইগারদের, তবে সতীর্থদের কাঁধে হাত রেখেই কথা বললেন ডানহাতি এই পেসার, ‘আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্য দেশের বড় বড় ব্যাটসম্যানকেও সেখানে ধুঁকতে হয়েছে। সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেটে খেলেছি।’ তাসকিন আরও যোগ করেন, ‘কিন্তু আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই এত লম্বা ব্যাডপ্যাঁচ দেখিনি।
আশা করি এটা কাটিয়ে উঠবে (ব্যাটাররা)। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় থাকা রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবকে নিয়ে গর্বিত পুরো বাংলাদেশ। তাসকিনও এর ব্যতিক্রম নন, ‘তানজিম সাকিব ও রিশাদ লিডিং উইকেট টেকারদের মধ্যে ছিল, টপ ফাইভে। সব মিলিয়ে ভালো করেছে। এটা খুবই ইতিবাচক যে বাংলাদেশ থেকে ভবিষ্যতের তারকা উঠে আসছে। এর মধ্যে বিশ্বকে বোঝানো হয়েছে, আমাদের মধ্যে সামর্থ্য আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি