ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালের টিকিট পেয়ে সাফল্যের রহস্য নিয়ে একি বললেন রোহিত
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত।
জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংল্যান্ডকে হারানোর পর ভারত অধিনায়ক বলেন, 'দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই। পুরো আসরজুড়েই ব্যর্থ বিরাট কোহলি। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না রোহিত।
তিনি বলেন, 'কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।' সেমিতে দলগত ক্রিকেট খেলেছে ভারত। গায়ানার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে তারা।
সেটাই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, 'আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি