ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটে কেউ ভারতের ওপর কখনও কথা বলতে পারবে না, ক্রিকেটটা ওরা চালায় যে কারণে বললেন গেইল
ভারতকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে আইসিসি। এমন অভিযোগ অনেকেরই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে রয়েছে বিতর্ক। ভারতীয় দর্শকদের খেলা দেখানোর সুবিধার্থে রোহিত শর্মাদের ম্যাচগুলোর শিডিউল রাখা হয়েছে স্থানীয় সময় দিনে অর্থাৎ ভারতের সময় রাতে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াইয়ে ভারত মাঠে নামার আগে বিষ্ফোরক এক মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ভারতের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়।
কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই। গেইল আরও বলেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়।
এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়। আইপিএল প্রসঙ্গ টেনে গেইল বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না।
এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি