ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; আফগানদের সাথে হারের পর বেতন-ভাতা বন্ধসহ বাংলাদেশ দল ও বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবার পরিবর্তন হবে বিসিবি
সমীকরণ ছিল সহজ। ১২.১ ওভারে করতে হবে ১১৬ রান। তাহলেই মিলবে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট। তাও না পারলে ২০ ওভারে রানগুলো করলেই পাওয়া যাবে জয়ের স্বাদ। অথচ এমন ম্যাচই কি না হেরেছে বাংলাদেশ! আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের করা ১১৫ রানের জবাবে ১০৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
ডি/এল মেথডে ৮ রানের হারে সুপার এইটে জয় ছাড়াই আসর শেষ করেছে টাইগাররা। বাংলাদেশের এমন হারের পর ফুঁসে উঠেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট ও কমেন্টবক্সে ক্ষোভ ঝাড়ছেন তারা। এরই মধ্যে নানারকম দাবী দাওয়া উঠে এসেছে তাদের মন্তব্যে।
অধিকাংশ সমর্থকই আফগানদের কাছে এই হার মেনে নিতে পারছেন না। তাদের দাবি, বাংলাদেশ দল এয়ারপোর্টে যেদিন ফিরবে তাদেরকে জুতার মালা দিয়ে বরণ করা হোক। কেউ কেউ চেয়েছেন ক্রিকেটারদের বেতন যেন অর্ধেক করা হয়। এখানেই শেষ নয়। বাংলাদেশের ক্রিকেটারদের নানা সুবিধা বন্ধেরও দাবি করেন অনেকে।
এদিকে নানারকম পোস্টে হতাশা তুলে ধরেছেন সমর্থকরা। যেমন চাকুরিজীবী নুরুল করিম লিখেছেন, ‘‘ওরা দেশের জন্য খেলে…’’ এটাও একটা স্ক্যাম। এদিকে রিয়াদের ইনিংসেই বাংলাদেশ সেমির দৌড় থেকে ছিটকে যায়। তাকে নিয়ে রেজওয়ান সাদিদ লিখেছেন, আপনার কাছে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার হাইলাইট কী হয়ে থাকবে জানি না, তবে আমার জন্য আজকের এই ইনিংসটাই।
তিনি আরো লেখেন, সারা জীবনের মতোই একটা ভ্যালুলেস ইনিংস খেলে গেলেন, জাতীয় জীবনে যেসব ইনিংস কোনো অর্জন বয়ে আনে না। কিন্তু তবুও মাহমুদউল্লাহকে নিয়ে অনেকে গদগদ হবে, কারণ, তাঁর ওপরে যারা খেলে, ওরা আদতে ক্রিকেটারই না। হাইকোরর্টে এক এডভোকেট লিখেছেন, "আমি বাংলাদেশ দল ও বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দিলাম। তারা যেনো ক্রিকেট খেলতে না পারে।"
আরেক ভদ্রলোক লিখেছেন,"আমাদের প্রধানমন্ত্রী কি এইসব দেখেন না? এখানে দেশের এতো অর্থ ব্যয় তাও কেনো কোনো পরিবর্তন নেই। আমরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।" মোট কথা, আজকের হারের পর নেটিজেনরা সমালোচনার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ক্রিকেটারদের। তবে বিসিবি কোনোকিছু আমলে নেয় কিনা সেটাই এখন দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি