ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিজ্ঞতার মোড়কে যা পারেনি বাংলাদেশ, তা যেভাব করে দেখালো আফগানিস্তান
অভিজ্ঞতার মোড়কে যা পারেনি বাংলাদেশ। মাত্র কয়েক বছরে তা করে দেখালো আফগানিস্তান। যুদ্ধ পরিস্থিতি, আর্থিক অনটন, আর মোড়লদের বিমাতাসূলভ আচরণ। কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি রশিদ-নবীদের। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপ সেমিফাইনালে। জন্মভূমির মাটিতে এখনও কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা দলটাই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
যে আসরে গ্রুপ পর্ব টপকাতে পারেনি নিউজিল্যান্ড, পাকিস্তান। আর সুপার এইটে আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। সেখানে মার্কিন-ক্যারিবিয় আসরে নিজেদের নতুন করে জানান দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। অথচ গোলা বারুদের ক্ষত কাটিয়ে উঠলেও এখনও পরবাসে খেলতে হয় তাদের। কখনও আরব আমিরাত, কখনও শ্রীলঙ্কা কখনও বা ভারতের মাটিতে।
কিন্তু সব বাধা পেরিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়, দেখিয়েছে আফগানিস্তান। জানান দিয়েছে মানবাধিকারের দোহাই দিয়ে টেস্ট সিরিজ বাতিল করা অস্ট্রেলিয়াকে কিভাবে ২২ গজে জবাব দিতে হয়। আফগান নবজাগরণের নেপথ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে আন্তর্জাতিক স্তরে নিজেদের নিয়ে গেছেন রশিদ-নবী-গুরবাজ-ফারুকি-নুর আহমেদরা। কৃতিত্ব দিতে হবে জোনাথান ট্রটকেও। এক সুতোয় গেঁথে দলটাকে একটা পরিবারে পরিণত করেছেন ইংলিশ কোচ।
বের করে এনেছেন ক্রিকেটারদের সামর্থ্যের সর্বোচ্চ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রমাণ করেছে, শুধু কাড়ি কাড়ি অর্থ থাকলেই হয় না। ক্রিকেট উন্নয়নে কিভাবে মেধা কাজে লাগাতে হয়। কন্ডিশন আর অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে ক্যারিবিয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর নিয়োগ যার প্রমাণ। ক্রিকেটে আফগান রূপকথা এক শিক্ষা বাংলাদেশের ক্রিকেটের জন্য।
যাদের দেখে নতুন করে ভাবতে পারে বিসিবি। রশিদ-নবীদের কাছে থেকে সাকিব-শান্তরা নিতে পারেন, হারার আগে হার না মানার দীক্ষা। তবেই হয়ত কাবুলের মতো ঢাকাও হয়ে উঠবে ক্রিকেটের উৎসব নগরী
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি