ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে হারের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করলো বাংলাদেশ
আফগানিস্তানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুযোগ ছিল সেমিফাইনালে যাবার। কিন্তু ব্যাটারদের খামখেয়ালি আচরণে বলি দিতে হলো বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন। একইসঙ্গে ৮ রানের জয়ে আফগানরা নিশ্চিত করলো নিজেদের প্রথম সেমিফাইনাল।
আর ম্যাচ হারার ঘণ্টাখানেক পরেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে বিশ্বকাপ পরবর্তী আফগানিস্তান সিরিজটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সিরিজ আয়োজনের কথাও উল্লেখ করেছে বিসিবি। আফগানদের হোম সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়।
২৫ জুলাই থেকে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির এই সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। কেনো আয়োজন হচ্ছে না এই সিরিজ, তার পেছনে আছে দুই বড় যুক্তি। বিশ্বকাপের পর বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে। লঙ্কা প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মতো এসব আসরে দেখা যাবে টাইগার ক্রিকেটারদের অনেককেই। এরইমাঝে এসব লিগে ডাক পাওয়াদের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট শুরু হবে আগামী ৫ জুলাই। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ১ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানে মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্সের হয়ে ও তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। ২৫ জুলাই শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।
এতে বাংলা টাইগার্স মিসিসিগার হয়ে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, টরোন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন অংশ নেবেন। এছাড়া আফগান বোর্ডের সাথে তিন মাস আগে যোগাযোগ করে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছিল বিসিবি।
সেই সিদ্ধান্ত জানাতে অনেকটা সময় নিয়ে ফেলে আফগান ক্রিকেট বোর্ড। এতেই বিসিবি এই সিরিজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। এর সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজ লিগ খেলার বিষয়টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি