ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাথুরুকে নিয়ে বিসিবিকে যা বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার

২০২৪ জুন ২৫ ১৩:১৪:৪৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাথুরুকে নিয়ে বিসিবিকে যা বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার

বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তাতে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। মূলত আফগানদের নিদিষ্ট সমীকরণে হারাতে পারলে সুযোগ ছিল টাইগারদের সেমি-ফাইনাল খেলার। সে সমীকরণ মাথায় নিয়ে যেভাবে খেলা উচিত ছিল ক্রিকেটারদের তা মাঠের ক্রিকেটে করতে পারেননি তারা।

তাতে ক্রিকেটারসহ কোচদের নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, 'এখনই সময়…আমার মনে হয়, ক্রিকেট বোর্ডের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভাবা উচিত।

এর বেশি আর কিছুই বলার নেই। এর আগে সেমিতে খেলা নিয়ে হাথুরু বলেছিলেন, 'আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে... বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে।

কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি। 'সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো, আমরা এখানে আসতে পেরে খুশি। আর এখান থেকে যা কিছু পাব, আমাদের জন্য বোনাস। তাই আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।'- যোগ করেন হাথুরু।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত