ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ আফগানিস্তানকে এই ব্যবধানে হারালেই সেমিতে যেতে পারবে বাংলাদেশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। সেই সম্ভাবনা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। তারপরও সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরে আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগার ভক্তরা। গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাকি একটি জায়গায় জন্য লড়াই করছে তিন দল।
যেখানে সবার চেয়ে সুবিধা জনক অবস্থানে আছে আফগানিস্তান। তবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ আছে। এই গ্রুপে ম্যাচ বাকি আছে আর একটি। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আগামীকাল মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের ওপর নির্ভর করছে কে পাবে সেমির টিকিট? বাংলাদেশকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান।
সেক্ষেত্রে সুপার এইট থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে। তবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রানরেটের ভিত্তিতে সেমি ফাইনালিস্ট নির্ধারিত হবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করে যদি ১৬০ রান করে। তাহলে সেমিতে যাওয়ার জন্য অন্তত ৬২ রানের ব্যবধানে জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
আর যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে ১৫০ রান করে তাহলে বাংলাদেশকে জিততে হবে ১২ ওভার ৫ বলের মধ্যে। আফগানিস্তান ১৮০ রান করলে ১৩ ওভার ১ বলের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। কিংবা আফগানদের যদি ১২০ রানে আটকে দিতে পারে বাংলাদেশ তাহলে সেই রান তাড়া করতে হবে ১২ ওভার ১ বলের মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি