ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সুপার এইটে প্রথম ম্যাচে ২১ জুন স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ । ভিভ রিচার্ডস স্টেডিয়াম এর উইকেট পেস সহায়ক । তবে একদম গ্রিন উইকেট না । ব্যাটার বোলারদের জন্যে এক প্রকার সমান সুবিধা থাকবে পিচে । এই মাঠে টি ২০ তে পেসার রা উইকেট নিয়েছে প্রায় ৬৫% , ওডিআই তে ৫৯ % এবং টেস্টে ৭৫% ।
এবারের বিশ্বকাপে এই মাঠেই অস্ট্রেলিয়া প্রায় ৬ ওভারে ৭৪ , ইংল্যান্ড ৩ ওভারে ৫০ , ইংল্যান্ড ১০ ওভারে ১২৬ & নামিবিয়া ১০ ওভারে ৮০ এবং স্কটল্যান্ড ১৩ ওভারে ১৫৩ রান তুলেছে ।পিচে রান করা যেমন সহজ ঠিক তেমনি অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাটাকের সামনে ৪ জন জেনুইন বোলার নিয়ে খেলা রিস্ক হয়ে যাবে , যেহেতু সাকিব এই বিশ্বকাপে বল হাতে তেমন উজ্জ্বল না। পিচ থেকেও হেল্প পাওয়ার সম্ভাবনা কম ।
এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি তাহলে এক্সট্রা পেসার নিয়ে খেলার সাহস দেখাবে ? তবে চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। ওপেনিংয়ে চমক হতে পারেন সৌম্য সরকার। কেননা পেস সহায়ক উইকেটে রান করার সক্ষমতা আছে সৌম্য সরকারের।
সেক্ষেত্রে তার একাদশে সুযোগ পাওয়াটা হতে পারে একটা বড় চমক। তবে সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। অথবা একজন বাড়তি পেসার খেলালে বাদ পড়তে পারেন দুজনে। সেক্ষেত্রে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে তানজিদ তামিমকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।।
পাঁচে ব্যাটিংয়ে আসবেন ফর্মের তুঙে থাকা তাওহীদ হৃদয়। ছয়ে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পেস বিভাগে দেখা যেতে পারে চমক। দেখা যেতে পারে চার পেসারকে। মুস্তাফিজ, তাসকিনের সাথে জুটি বাধতে পারেন তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম/সৌম্য সরকার/জাকের আলী অনিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি