ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় কিন্তু মন খারাপ তামিমের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ায় মন খারাপ হয়েছে তামিম ইকবালের।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে।' পাকিস্তানের বিদায়ে খারাপ লাগলেও তামিমের বিশ্বাস পরের আসরে ভালো কিছু করবে বাবর আজমের দল। বিশেষ করে দেশটার সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি দলের এমন খারাপ সময়ে এগিয়ে আসবেন বলে মনে করেন তামিম।
তিনি বলেন, 'আশা করছি, পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। আজ রোববার বাংলাদেশ সময় রান সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।
আয়ারল্যান্ড বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম বলেন, 'আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি