ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত দলের সুপার এইট চূড়ান্ত। শেষ দল হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সবথেকে বেশি। আর সেই সম্ভাবনাকে নিশ্চিত করতে আগামীকাল সোমবার ভোরে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ভোর সাড়ে পাঁচটায় সেন্ট ভিনসেন্টে নেপালের মোকাবেলা করবে টাইগাররা। আর এই ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিবও অবশ্য তেমনটাই জানিয়েছেন।
টাইগার এই পেসার বলেন, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। এদিকেই মনোযোগ থাকবে। নেপালকে অবশ্য ছোট করে দেখছেন না সাকিব, ‘এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দিব, সেরাটা চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি।
মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব। দলের ব্যাটাররা ফর্মে নেই তবে সতীর্থদের ওপর বিশ্বাস রেখে সাকিব বলেন, ‘যাদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে তারা বেস্ট চয়েস। তারা শতভাগ দিলে ইনশাআল্লাহ… তারা খুব চেষ্টা করছে। হয়ত ২-১ জন রান পাচ্ছে না। আমি খুব বিশ্বাস করি, খুব তাড়াতাড়ি রানে ফিরবে। এটা দলের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই মাঠে নামি। আমাদের বিশ্বাস আছে কেউ না কেউ ভালো খেলে দিবে।
এর আগে নেপালের অধিনায়ক রোহিত পাউদেল বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে কেন আমরা এখানে। এই পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। আজ জিতলে বাংলাদেশ-নেপাল ম্যাচটা অনেকটা নকআউট গেম হয়ে যেত। শেষ ম্যাচে আমরা আমাদের গর্বের জন্য খেলব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি