ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালের বিপক্ষে হারলেও ২ সমীকরণে সুপার এইটে যাবে বাংলাদেশ
চলতি সুপার এইট বিশ্বকাপে এগিয়ে আছে বাংলাদেশ। তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডস। যেখানে বাংলাদেশের শুধু জিততে হবে, নেদারল্যান্ডসের খেলা কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টাও দেখতে হবে ভাগ্যের মাধ্যমে। তবে টাইগাররা নেপালকে হারালে বা ম্যাচ বাতিল হলে নেদারল্যান্ডসের কিছুই করার থাকবে না।
সেন্ট ভিনসেন্টে নেপালের আহত হৃদয়; ইতিহাসের কাছে হেরে যায়নি দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি চ্যাম্পিয়ন প্রোটিয়াস; চার ম্যাচেই জয়। হেরে গেলেও হারেনি দক্ষিণ আফ্রিকা। বাকি চারটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। চার পয়েন্ট টেবিলে বাংলাদেশের। দুইজন নেদারল্যান্ডস থেকে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নেপাল ও শ্রীলঙ্কার রয়েছে একটি করে পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার এইটে যাবে কোন দল? উত্তর বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। অর্থাৎ লাল-সবুজের মত ডাচদেরও সুযোগ রয়েছে সেরা আটে যাওয়ার। সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অপরদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেন্ট ভিনসেন্টে টাইগারদের জয় অথবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সেন্ট লুসিয়ায় আর কিছুই করার থাকবে না ডাচদের। কেননা পয়েন্টের হিসাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নাজমুল শান্তরা।
কঠিন সমীকরণের সামনে স্কট এডওয়ার্ডসের দল। হিসাবনিকাশ জটিল করে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট দশমিক চার সাত আট। নেদারল্যান্ডসের অবস্থা নাজুক, মাইনাসের ঘরে দশমিক চার শূন্য আট। যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে তখন দু’দলেরই হবে চার পয়েন্ট। কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।
সমীকরণ-১: শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে ১৪০ রান। লঙ্কানদের হারাতে হবে ৫৩ রানে।
সমীকরণ-২: যদি নেপালের কাছে ৩৮ রানে হেরে যায় বাংলাদেশ সেক্ষেত্রে লঙ্কানদের ১৫ রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার এইট।
এদিকে শেষ আটের দৌড়ে টাইগাররাই এগিয়ে, তবে অনিশ্চয়তার ক্রিকেট ডাচদেরও স্বপ্ন দেখাচ্ছে। সমীকরণ দুইটির কোনোটিই যদি ডাচরা পূরণ করতে না পারে সেক্ষেত্রে নেপালের কাছে হারলেও রান রেটের সুবিধা নিয়ে সুপার এইটে চলে যাবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি