ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এখনো শেষ হয়নি নাটকীয়তা, নতুন সমীকরণে ‘সুপার এইট’ থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ
এখনো শেষ হয়নি নাটকীয়তা, যে সমীকরণে ‘সুপার এইট’ থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ যে সমীকরণে ‘সুপার এইট’ থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি ধরে রাখতে পারেনি ‘হিমালয় কন্যা’ নেপাল। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট থাকবে ৩।
যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। তবে নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে। সমীকরণে বাংলাদেশ এগিয়ে আছে।
নেপালের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ সুপার এইটে। আবার সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।
তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব সামনে আসবে। এইক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।
যদিও আপাতত রানরেটের হিসেবে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে। টাইগারদের রানরেট এখন ০.৪৭৮। নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে তাই নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি