ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময় ও খেলা যেভাবে দেখবেন
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আর মাত্র এক ম্যাচ। ৫ ম্যাচে তাদের নামের পাশে জমা পড়েছে মাত্র ১ পয়েন্ট। তাই শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। যেখানে লেবাননের মুখোমুখি হবেন জামালরা। আজ মঙ্গলবার (১১ জুন) কাতারের দোহায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে জামালের দল। বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচের ফলাফল বাছাইয়ে প্রভাব না ফেললেও সামনের পথচলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি, যদি কাল (আজ) আমরা পয়েন্ট তাই, তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারব এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোতে ইতিবাচক প্রভাব রাখবে। র্যাঙ্কিংয়েও প্রভাব রাখলে সেটা পরের এশিয়া বাছাইয়ের ড্রতেও কাজে দেবে। এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ৯ গ্রুপে ৩৬ দেশ খেলছে।
প্রত্যেক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও সবমিলিয়ে সেরা তিন রানার্সআপ বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলবে। এই ১২ দল ২০২৭ এশিয়া কাপে সরাসরি খেলবে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে থাকা বাকি ২৪ দল এশিয়া কাপের জন্য আবার বাছাই খেলবে। সেই বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে এই রাউন্ডের পয়েন্টের ভিত্তিতে। তাই বাংলাদেশের কোচ আজ পয়েন্ট নিয়ে ড্রতে একটু সুবিধাজনক অবস্থানে থাকতে চান।
লেবাননের বিপক্ষে অধিনায়ক জামাল ভুইয়া পূর্ণ তিন পয়েন্ট আশা করছেন। কোচও ৩ পয়েন্ট চাইলেও অন্তত এক পয়েন্ট হাতছাড়া করতে চান না, ‘আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই; তিন পয়েন্টের জন্যই লড়াই করব। আশা করি, কমপক্ষে ১ পয়েন্ট পেয়ে বাছাই শেষ করব আমরা। হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন প্রায় আড়াই বছর।
বাংলাদেশ এশিয়ার অন্যতম কঠিন প্রতিপক্ষ সেটা প্রমাণের চেষ্টা তার, ‘আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা, যেটা আমরা আড়াই বছর আগে শুরু করেছিলাম, সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা আমাদের অন্য দলগুলো বাকিদেরকে দিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি