ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের ৪ ওভার করতে না পারা দলের জন্য কঠিন সমস্যা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান। এবার চলমান বিশ্বকাপে বল হাতেও সুবিধা করতে পারছেন না তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক সঙ্গে অফফর্ম এর আগে কখনো দেখেননি সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ বলে মনে করেন তামিম ইকবাল।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।
ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক শোতে সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, 'সাকিব আমাদের সেরা বোলার। তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞ বোলার। সে বছরের পর বছর ধরে র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। ফলে সে যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে সেটা অবশ্যই সমস্যা।'
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। অথচ আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিলে লেগ বাই থেকে একটি চার পেতে পারতো বাংলাদেশ। দিনশেষে যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতো। আম্পায়ারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, 'এই চার রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। আমি হয়তো সমর্থকদের মতো কথা বলছি। কিন্তু আপনি যদি ভাবেন, এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ধারাভাষ্যকক্ষেও সবাইকে এ নিয়ে কথা বলতে শুনেছি।'
'আপনার কাছে যখন সময় আছে, আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন, বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো, নাকি হলো না! এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটার আউট না হয়, আর বল যদি বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আর কি।'-যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি