ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪ রান না পাওয়ায় আইসিসির উপর ক্ষুব্ধ হয়ে যা বললেন তামিম
বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের দুইটি ভুল সিদ্ধান্তের খেসারত ভালোভাবেই দিতো হলো টাইগারদের। শেষ ওভারে গিয়ে ৪ রানে হারলো শান্ত-সাকিবরা।
অথচ মাহমুদউল্লাহ রিয়াদকে যখন এলবিডব্লিউ আউটের ভুল সিদ্ধান্ত দেন আম্পায়ার, তখন বল তার প্যাডে লেগে বাউন্ডারির বাইরে গিয়েছিল। আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিলে এই চারটি অতিরিক্ত রান পেতে পারতো বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টমানের বল মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। এর আগেই সেই বলে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজস্কি তাতে সাড়া দেয়। তবে রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পেরও বাইরে দিয়ে। এতে বেঁচে যান মাহমুদউল্লাহ। কিন্তু চার রান আর বাংলাদেশের স্কোর বোর্ডে যুক্ত হয়নি।
এই নিয়ে সামাজিক যোগোযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কেউ আম্পায়ারকে দুষছেন, কেউ আবার দায় দেখছেন আইসিসির। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর এক আলোচনাতেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। যেখানে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বাংলাদেশের তামিম ইকবাল ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরনে মরকেল বিষয়টি নিয়ে আলাপ করেছেন। তারা প্রত্যেকেই মনে করেন, আইসিসির উচিত এই নিয়ম বদলানো। তামিম বলেছেন, এই ৪ রান পেলে বাংলাদেশের ভাগ্য বদলে যেতে পারত।
তামিম বলেন, ‘আমার মনে হয়, আপনার কাছে যখন সময় আছে, আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন, বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো, নাকি হলো না! এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেয়া উচিত। যদি সে আউট না হয় আর কি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।
তামিমের আগে একই কথা বলেন আলাপের শুরুতে মাঞ্জরেকা। ‘এটা নিয়ে সমর্থকেরা অনেক কথা বলছেন। আমরাও এটা নিয়ে আলাপ করতে পারি। আম্পায়ার কি সবকিছু শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন না? আম্পায়ার চাইলে বলটা বাউন্ডারি লাইন অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং তারপর তাঁর আঙুল তুলতে পারেন বা বলতে পারেন যে আউট হয়নি। এরপর সেটা আপনি রেকর্ড করলেন এবং রিভিউর পর যা হওয়ার তা হবে।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেলও তাদের সঙ্গে একমত। ‘আমি একমত। কোনো সন্দেহ নেই। এটা বদলানো জরুরি। আশা করি, বিশ্বকাপের পর তেমন কিছু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি