ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধোনির ছোঁয়ায় যেভাবে ফিরে এসেছে মুস্তাফিজ জানালেন তামিম
জাতীয় দলে অভিষেকের পরই দলের অটো চয়েজ হয়ে উঠেন মুস্তাফিজুর রহমান। কিন্তু একটা সময় ধার হারিয়ে আবার দল থেকে ছিটকেও যান। তবে সাম্প্রতিক সময়ে আবারও ছন্দে ফিরেছেন এই বাঁহাতি পেসার। ফিজের ছন্দে ফেরার পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান আছে বলে মনে করেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
ক্যারিয়ারের শুরুর দিকেই রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে তার স্লোয়ার-কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য। সময়ের পরিক্রমায় ধার হারিয়ে দল থেকে বাদ পড়েন তিনি। তবে সম্প্রতি নিজেকে ভেঙে গড়েছেন মুস্তাফিজ। তাতে দলে নিয়মিত হওয়ার পাশাপাশি সুযোগ পান সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।
যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। একই দলের হয়ে মাঠ মাতিয়েছেন ধোনি। তাই চেন্নাইয়ের ড্রেসিংরুমে ধোনির সান্নিধ্য পেয়েছেন ফিজ। আর সেখানেই তার বেশ উন্নতি হয়েছে বলে মনে করেন তামিম। আজ স্টার স্পোর্টসের এক শোতে মুস্তাফিজ প্রসঙ্গে তামিম বলেন, 'মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে।
কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। যেখানে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে টাইগারদের এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন তামিম।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি