ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; বিসিবিতে নতুন দায়িত্ব চান নান্নু
এবার বিসিবির হেড অব প্রোগ্রামের দায়িত্বে থাকতে চান না মিনহাজুল আবেদীন। বয়সিভত্তিক দলের হেডকোচ হতে আগ্রহী সাবেক এ প্রধান নির্বাচক। কুরবানি ঈদের পর বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন। বোর্ড রাজি না হলে ক্লাব ক্রিকেটের সঙ্গে যুক্ত হবেন মিনহাজুল আবেদীন নান্নু। এদিকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেবার পর মিনহাজুল আবেদীনকে হেড অব প্রোগ্রামের দায়িত্ব দিয়েছিল বিসিবি।
বিপিএলের বাইরে আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্টসহ প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা তার কাছ থেকে এসেছে। তবে চার মাস যেতে না যেতেই এই পদে আর থাকতে চান না মিনহাজুল আবেদীন। বরং কোচিং পেশায় পুরোপুরি মনোযোগ দিতে চান সাবেক এ ক্রিকেটার। এদিকে বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন বলেন, এই মুহূর্তে আমার মনে হচ্ছে কোচিংটা নিয়ে থাকলে বেটার হতো।
আর দেশও অনেক কিছু পেত। হয়তবা শুরু করে দিতে পারি। এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। ঈদের পর সিদ্ধান্ত নেব। কুরবানির ঈদের পর বিসিবির সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবেন মিনহাজুল আবেদীন। বাংলাদেশ টাইগার্স কিংবা হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব নিতে বেশি আগ্রহী তিনি। যে দলেরই দায়িত্ব পান শুধু ব্যাটিং পরামর্শক নন, হেড কোচের ভূমিকায় থাকতে চান সাবেক এ প্রধান নির্বাচক।
এদিকে বিসিবির হেড অব প্রোগ্রাম আরও বলেন, করলে বোর্ডের আন্ডারেই করব। কারণ বোর্ডে এখন টাইগার্সের কিংবা হাই পারফরম্যান্সের প্রোগ্রাম চলছে। তারপর আমাদের গেম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। তাই সেই চিন্তা ভাবনা করেই এগুবো। আমার তো লেভেল ৩ করা আছে। আমি অনূর্ধ্ব-১৯ ও এ টিমের হেড কোচ ছিলাম।
সে হিসেবে ওভাবে চিন্তা ভাবনা করে এগুবো। কিন্তু বিসিবি যদি তার আগ্রহকে গুরুত্ব না দেয়, তখন কি করবেন মিনহাজুল আবেদীন? বিসিবির সাবেক প্রধান নির্বাচক বলেন, আদার্স অপারচুনিটি তো অবশ্যই আছেই। এখানে ক্লাব কোচিং করানো আছে বা বাইরে চেষ্টা করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি