ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজিল্যান্ডকে বড় লজ্জায় ডুবিয়ে বড় চমক দিল আফগানিস্তান

২০২৪ জুন ০৮ ০৯:০৭:৩৫

নিউজিল্যান্ডকে বড় লজ্জায় ডুবিয়ে বড় চমক দিল আফগানিস্তান

গত কয়েক বছর ধরে আইসিসির টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে আসছে আফগানিস্তান দল। তারই ধারাবাহিকতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছেন রশিদ খানরা। ফজলহক ফারুকি ও রশিদের সামনে দাঁড়াতেই পারল না কিউইরা। মাত্র ৭৫ রানে অলআউট কেইন উইলিয়ামসনের দল ৮৪ রানের বিশাল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।

আফগানদের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেল কোনো ব্যাটারই পারেননি ক্রিজে টিকে থাকতে। ফজল হক ফারুকী, রশিদ খানদের সামনে ব্যাট করতে রীতিমত হিমশিম খেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। রশিদ খান নেন ৪ উইকেট এবং ফারুকী নেন ৩ উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত