ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হঠাৎ করেই ভারত ম্যাচের আগে হোটেল বদলাল পাকিস্তান

২০২৪ জুন ০৬ ১৮:১৩:০০

হঠাৎ করেই ভারত ম্যাচের আগে হোটেল বদলাল পাকিস্তান

বিশ্বকাপে এখনও নিজেদের যাত্রা শুরু করেনি পাকিস্তান। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে।

ভেন্যু থেকে দশ মিনিটের দূরত্বে অবস্থান ভারত দলের। অন্যদিকে, পাকিস্তানের হোটেলের দূরত্ব প্রায় দেড় ঘণ্টার মতো। স্টেডিয়াম থেকে হোটেলের বেশি দূরত্ব নিয়ে আইসিসির কাছে আগেই অভিযোগ জানিয়েছিলো পাকিস্তান।

আইসিসি কোনো ব্যবস্থা না নিলে নিজ খরচেও হোটেল বদলাতে রাজি ছিলো পাকিস্তান। তবে বাবর-রিজওয়ানদের জন্য সুখবর এই যে তাদের অভিযোগ আমলে নিয়ে টিম হোটেল পরিবর্তন করে দিয়েছে আইসিসি। নতুন হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব পাঁচ মিনিটের মতো। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমই প্রথম ভেন্যু থেকে টিম হোটেলের দূরত্ব নিয়ে কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, ‘মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের দায়িত্ব।’ বোর্ড হয়তো বাবরের কথা আমলে নিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত