ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেট টিম কে ‘মায়ের দোয়া টিম’ বললেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলের ম্যাচ এখনো মাঠে গড়াঢনি। নিজেদের প্রথম ম্যাচে আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে ম্যাচ ভেন্যুতে গতকাল বুধবার অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা পেসার শরিফুল ইসলাম ছাড়া দলের বাকি সদস্যরা ছিলেন সবাই উপস্থিত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা করে সাকিব বললেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ মূলত বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। বিশেষ করে শেখ মেহেদীর এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকদের হাসাহাসির শেষ নেই।
বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি অবশ্য খুব একটা সুখকর নয়। দলের টপঅর্ডারের তিন নির্ভরযোগ্য তারকা লিটন দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনেই আছেন অফফর্মে। আবার পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন। এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে।
প্রস্তুতি ম্যাচে বোলিং পারফরম্যান্সটাও নিশ্চয়ই নিজের কাছে ভালো লাগেনি সাকিবের। এমন অবস্থা নিয়েই আগামী ৮ তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি