ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনজুরিতে রোহিত, অনিশ্চিত বিশ্বকাপ!
নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে ভারত হেসে খেল জিতেছিল। বল হাতে মূল কাজটি করেছিলেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং আরশদীপ সিং। ব্যর্থ ওপেনার বিরাট কোহলি। কিন্তু ভাল শুরু করেন রোহিত শর্মা।
৩৬ বলে ৫২ রান করা রোহিত ম্যাচটি শেষ করতে পারতেন। কিন্তু ১০ ওভারের পরে মাঠ ছাড়েন তিনি। চোট লেগেছিল অবশ্য নবম ওভারেই। পেস বোলার জস লিটলের একটি শর্ট পিচ ডেলিভারি পুল করতে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু, বল তার ডান কাঁধে আঘাত করে। তারপর ফিল্ডারের কাছে তা চলে যায়। আয়ারল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের আশার DRS আবেদন করলেও, আম্পায়ার কর্ণপাত করেননি।
পরের দুটো বলে রোহিত ফের জোড়া ছক্কা হাঁকান। এর পরের বলে তিনি একটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। কিন্তু, যন্ত্রণা ততক্ষণে অনেকটাই বেড়ে গিয়েছে। এরপর তিনি মাঠের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ভারতের হয়ে পরে ম্যাচটা শেষ করেছেন ঋষভ পান্ত। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনে নেমে দারুণ এক ফিফটি পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষেও নামলেন তিনে। সূর্যকুমার রান পেলেন না। শিভম দুবে দুই বল খেললেও অপরাজিত ছিলেন শুন্য রানেই।
ম্যাচ শেষ রোহিতের কাছে প্রথম জানতে চাওয়া হলো হাতের অবস্থা নিয়ে। ভারতীয় অধিনায়ক উত্তর দিতে ব্যয় করলেন একটি বাক্য, ‘খানিক ব্যাথা আছে (বাহুতে)।’ এই কথা বলার পরেই রোহিত ফিরে গেলেন খেলা আর পিচ সংক্রান্ত কথায়। যেখানে সন্তুষ্টির চেয়ে হতাশা আর শংকাই ফুটে উঠল বেশি।
পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটাও এখানেই খেলবে ভারত। সেই ম্যাচ নিয়েও ভাবনা রোহিতের কণ্ঠে, ‘পিচ থেকে কী প্রত্যাশা করা উচিত জানি না। তবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের যা করার, সব চেষ্টাই করব। পাকিস্তান ম্যাচটা এমনই যেখানে, একাদশের সকলকেই অবদান রাখতে হবে। আজকের ম্যাচে পিচটা বুঝতে একটু সময় লেগেছে। তবে অনেকটা সময় কাটাতে পেরেছি। আশা করি পাকিস্তান ম্যাচেও একই ভাবে পারব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি