ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে যাত্রা শুরুর আগে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার
তিন দিন আগে শুরু হয়েছে চার-ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত মৌসুমের রানার্সআপ পাকিস্তান এখনো মাঠে নামেনি। আগামী বৃহস্পতিবার (৬ জুন) তারা স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এর আগেও দলের দুই ক্রিকেটার দলের গঠন নিয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
তবে এই বিতর্কে জড়িত ক্রিকেটাররা পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই। তাদের একজন পাকিস্তানের সাবেক ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ এবং ওয়ানডে ও টেস্ট দলের ইমাম-উল-হক।
সম্প্রতি দেশটির একটি টিভি অনুষ্ঠানে পাকিস্তান দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিবাদে জড়ান তারা। একজন দলের বাজে পারফরম্যান্স এবং অধিনায়ক বাবর আজমের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। আরেকজন সেই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। খবর ক্রিকেটপাকিস্তান
টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তরে আহমেদ শেহজাদ বলেন, বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন। ভালো না খেললেও তাদের একটানা খেলিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, পাকিস্তান দলের তারকারা দুর্বল দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকেন। তরুণদের সুযোগই দেন না। দুর্বল দলের বিপক্ষে ভালো খেলে পাক ক্রিকেটাররা দলে নিজের জায়গা পাকা করেন।
শেহজাদ আরও বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাকিস্তানের ক্রিকেটের কোনো অগ্রগতি হয়নি, কোনো একটি অদৃশ্য চক্র এর পেছনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
শেহজাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তান টেস্ট এবং ওয়ানডে দলের নিয়মিত ওপেনার ইমাম উল হক বলেন, বাবর নিজে থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি। তাকে বোর্ড এই দায়িত্ব দিয়েছে। তিনি আরও বলেন, বাবরের নেতৃত্বেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি