ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম ম্যাচে শরিফুল খেলবেন কি না জানিয়ে দিলো বিসিবির প্রধান চিকিষক
চোটের কারণে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত সেই চোট কাল হল শরীফুল ইসলামের। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ এ চোট পান শরিফুল। এরপর থেকেই আশঙ্কা ছিল এই খেলোয়াড় বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করবেন।
চোট হওয়ার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরিফুলের সর্বশেষ চোটের অবস্থা সম্পর্কে জানান এবং বলেন, শরিফুলের বাঁ হাতের তর্জনী ও মধ্যমা আঙুলের মধ্যে চোট ধরা পরেছে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর খেলা শেষে তাকে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
তার মাঠে ফেরার সময়টা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছিলেন বিসিবির এই চিকিৎসক। ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে বলে জানান হয় সেসময়।
এরপর গতকাল নতুন করে শরিফুল সম্পর্কে দুঃসংবাদ দিলেন বিসিবির আরেক ফিজিও বায়েজেদুল ইসলাম। শরিফুলের সবশেষ অবস্থা নিয়ে এই ফিজিওর ভাষ্য, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
অর্থাৎ, প্রথম ম্যাচে শরিফুলের থাকা না থাকা এখন পর্যন্ত আটকে আছে ধোঁয়াশায়। পুরো ব্যাপারটিই নির্ভর করছে শরিফুলের সেরে ওঠার ওপর। কোনো কারণে এই পেসার ছিটকে গেলে ১৫ জনের স্কোয়াডে যুক্ত হবেন রিজার্ভে থাকা পেসার হাসান মাহমুদ।
শরিফুলকে নিয়ে হতাশা থাকলে তাসকিনকে নিয়ে ঠিকই ভালো খবর দিয়েছেন বায়েজেদুল ইসলাম। প্রথম ম্যাচ থেকেই দলের সহ-অধিনায়ককে পাওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।
তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি