ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কোচ হাথুরু
বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গেছে। তবে বাংলাদেশি ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কারণ এখনো বাংলাদেশের কোনো ম্যাচ নেই। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা।
তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভক্তদের হৃদয়ে ভয় জাগিয়েছে। বিশেষ করে যেহেতু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানরা খুব খারাপ পারফর্ম করছে। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শরিফুলকে পাওয়া যাবে না।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশে কে থাকবেন তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। দেখা যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কেমন খেলবে।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন তামিম। তাকে যা একটু যোগ্য সাথ দিতে পেরেছেন তা সৌম্য সরকার। তাই তার ওপর আস্থা রাখছে সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। বর্তমানে যে কয়েক জন ব্যাটার রান পাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ।
সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন আরেক তরুন ব্যাটার জাকের আলী অনিক। ৮ নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে তরুন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে। বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি।
স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ইনজুরি থেকে এই ম্যাচ দিয়ে ফেরার কথা আছে তার। পার্টটাইমার হিসেবে বল করতে পারে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি