ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ না জিতলেও যত টাকা পাবে টাইগাররা

২০২৪ জুন ০৩ ২০:৫৮:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ না জিতলেও যত টাকা পাবে টাইগাররা

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের মধ্যেই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। দল সংখ্যা বাড়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো দল যদি একটি ম্যাচও জিততে না পারে তাহলেও বড় অঙ্কের অর্থ পাবে।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা।

চলমান এই বিশ্বকাপে দুর্ভাগ্যবশত বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিততে না পারে তাহলেও বড় অঙ্কের অর্থ পাবে। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২ লাখ ২৫ হাজার ডলার করে পাবে।

যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি। গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত