ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের প্রথম সুপার ওভারের ম্যাচে লজ্জার বিশ্বরেকর্ড
এবারের বিশ্বকাপে আজ প্রথম ম্যাচ খেলেছে নামিবিয়া। ওমানের বিপক্ষে সুপার ওভারে তারা ১১ রানে জিতেছে। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে নামিবিয়াও গড়েছে বিরল রেকর্ড।
ওমানের ৬ ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছে নামিবিয়া। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা। এই সংস্করণের ক্রিকেটে এক ইনিংসে এর থেকে বেশি লেগ বিফোরের ঘটনা আর ঘটেনি।
নামিবিয়ার হয়ে বল হাতে ইনিংস শুরু করেন ট্রাম্পেলম্যান। এই বাঁহাতি পেসার ইনিংসের প্রথম দুই বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াসকে। এরপর জিশান মাকসুদকেও একই ফাঁদে ফেলেছেন তিনি। ট্রাম্পেলম্যান ছাড়াও লেগ বিফোরে একটি করে উইকেট পেয়েছেন গেরহার্ড এরাসমাস, ডেভিড ভিসে ও বার্নার্ড শল্টজ।
টি-টোয়েন্টিতে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি লেগ বিফোরের দেখা মিলেছে তিনবার। এর মধ্যে দুবার শিকার হয়েছে নেদারল্যান্ডসই। বাকি আরেকটি স্কটল্যান্ড। সেই লজ্জার রেকর্ডে এবার বাকিদের ছাড়িয়ে গেলো ওমান।
ওমানের ১০৯ রানের জবাবে ঠিক ১০৯ রান করেছে নামিবিয়া। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ২১ রান তুলে নামিবিয়া। ২২ রান তাড়ায় ১০ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে সুপার ওভারে ১১ রানের জয় পেয়েছে নামিবিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি