ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন সৌম্য
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। তবে টাইগাররা এখনো তাদের প্রথম খেলার অপেক্ষায়। শেষ দল হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা। সৌম্য সরকার দলের বিশ্বস্ত নাম। উদ্বোধনী ম্যাচে দলটি তার মাঝারি গতির ওপর কিছুটা হলেও ভরসা রাখবে। বিশ্বকাপ নিয়ে দলে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকারের ধারাবাহিকতা সম্প্রচার করছে বিসিবি। আজ সোমবার ছিল সৌম্য সরকারের এপিসোড।
সেখানে তিনি তার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিশ্বকাপের ম্যাচটি গর্বের বিষয়, কারণ দলকে স্মরণীয় কিছু উপহার দিতে চান তিনি। সৌম্য বলেন, 'খেলোয়াড় হিসেবে যেকোন বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ দলের অভিজ্ঞতা এখন পর্যন্ত মিশ্র। তবে তাকে নিয়ে বেশ আশাবাদী সৌম্য, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম। দেখেছি সে(শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে।’
সৌম্য আরো বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ পুরো দলের অনেকেই যখন সুপার এইট বা সেমির কথা বলেছেন, সেখানে সৌম্য স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে।
মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি