ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কানাডাকে হারিয়ে ভারত–পাকিস্তানকে রীতিমতো হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

২০২৪ জুন ০২ ২৩:২৯:৪১

কানাডাকে হারিয়ে ভারত–পাকিস্তানকে রীতিমতো হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

কানাডার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে পরবর্তী পর্যায়ে যাওয়ার রাস্তা তাদের জন্য খুবই কঠিন। কারণ পরের তিনটি ম্যাচ খেলতে হবে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে। তবে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবতে চান না মনক প্যাটেল। ক্ষমতার বিচারে ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। তবে মাঠে যে প্রতিপক্ষই থাকুক না কেন নির্ভীক ক্রিকেট খেলতে চান মনক। তিনি বলেন, আমি যেভাবে খেলেছি সেভাবে খেলতে চাই।

আমি পাকিস্তান বা ভারতের কোনো দলের বিরুদ্ধেই জঘন্য ক্রিকেট থেকে দূরে থাকতে চাই না। ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৮ ওভারে ৪৮ রান তোলে যুক্তরাষ্ট্র। তখন জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৭২ বলে ১৪৭ রান। এরপর জোন্স ও গুসের ৫৮ বলে ১৩১ রানের রেকর্ড জুটিতে জয় পায় যুক্তরাষ্ট্র। এ দুজনকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় পুরো দলই ভালো খেলেছে। গুস ও জোন্স চাপ সামলে কানাডার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে।

বল করার পরই বুঝেছি, বল ভালোভাবে ব্যাটে আসছিল। এই উইকেটেও আমরা ভালো বোলিং করেছি, যদিও ১০-১৫ রান অতিরিক্ত দিয়েছি। আমরা সব সময়ই জানতাম, জোন্সের মধ্যে এমন খেলার সামর্থ্য আছে। ও ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, নিজের শটে বিশ্বাস রেখেছে।’ ‘মাঠে অনেক দর্শক দেখে ভালো লাগছে। আশা করি, তারা আমাদের সমর্থন দিয়ে যাবে।’-যোগ করেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত