ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন আকরাম খান

২০২৪ জুন ০২ ২১:৪৯:১২

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন আকরাম খান

টি-টোয়েন্টি ফরম্যাট সবসময়ই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। ইদানীং তেমন ভালো সময় কাটেনি টাইগারদের। বিশ্বকাপের আগে শেষ সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল শান্তা। এমন পরিস্থিতিতে ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।

রোববার (২ জুন) সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকরাম খান ও ধারাভাষ্যকার আতহার আলী খান। সেখানে ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান আকরাম।

সমর্থকদের উদ্দেশে আকরাম খান বলেন, ‘ক্রিকেট যেমন গুরুত্বপূর্ণ, ক্রিকেটাররা যেমন গুরুত্বপূর্ণ, দর্শকরাও তেমন। হার-জিত থাকবেই, আমি চাই সবাই খেলাটা উপভোগ করুক। ধৈর্য ধরুক। ধৈর্য ধরলে এক সময় আমরা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো ভালো খেলা শুরু করবো।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত