ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর অবিশ্বাস্য মন্তব্য করলেন রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বিশ্বকাপের মূলপর্বের আগে সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক রোহিত শর্মা। তার আশা, দলের সবাই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলে বিশ্বকাপে প্রত্যাশিত ফল করা সম্ভব।
প্রায় দুই মাস ধরে চলা আইপিএলের ধকল কাটিয়ে উঠতে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। গতকাল (শনিবার) প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। ৬০ রানের সহজ জয়ের পর রোহিত বলেন, ‘সব কিছু যেভাবে হয়েছে, তাতে আমি খুশি।
আমরা যেগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে পেরেছি। এখানকার আবহাওয়া, পিচ সব কিছুর সঙ্গে প্রতিযোগিতা শুরু আগে অভ্যস্ত হয়ে ওঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টেডিয়াম, মাঠ সব কিছুই নতুন। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে। সে জন্যই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সব কিছুই আমরা ভালোভাবে সামলাতে পেরেছি।
রোহিত জানিয়েছেন, এরপর ৫ জুন আয়ারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। তাই তিনি চেয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে যত বেশি সংখ্যক ক্রিকেটারকে খেলার সুযোগ দিতে। ভারতীয় অধিনায়ক বলছেন, ‘আমরা বেশি সংখ্যক ছেলেকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। বিশ্বকাপে আমাদের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা এখনও ঠিক করিনি। তাই চেয়েছিলাম ছেলেরা ২২ গজে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাক। এই মাঠেই আমাদের খেলতে হবে।
তাই এখানকার সব কিছুর সঙ্গে সকলের মানিয়ে নেওয়া দরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, আমেরিকা এবং কানাডা। আগামী ৯ জুন হাই-ভোল্টেজ ম্যাচে বাবর আজমদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা