ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সাকিবের দলে খেলবেন মিলার
দীর্ঘদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে আইপিএলের গত আসরে স্কোয়াড পাননি তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল না থাকা সত্ত্বেও, সাকিব সম্প্রতি নাইট রাইডার্সের মালিকানাধীন মেজর লীগ ক্রিকেট (এমএলসি) দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
এই বাংলাদেশি অলরাউন্ডারের পর লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও দলে আনেন ডেভিড মিলারকে। প্রোটিয়ারা এই ব্যাটসম্যানকে ২০২৪ মৌসুমের জন্য দলে নিয়েছে । সবশেষ মৌসুমে দল হিসেবে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বড় বড় তারকা থাকার পরও পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছিল তারা। এবার অবশ্য শিরোপা জিততে চায় দলটি। যে কারণে নতুন মৌসুমের আগে সাকিব কিংবা মিলারের মতো তারকা ক্রিকেটারদের দলে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে গত মৌসুমের দল থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেনসার জনসন এবং অ্যাডাম জাম্পাকে। স্থানীয় ক্রিকেটার হিসেবে এবারও লস অ্যাঞ্জেলসের হয়ে খেলতে দেখা যাবে আলী খান, উন্মুখ চাঁদ, নীতিশ কুমার, সাইফ বাদর এবং শ্যাডলি ফন শালকভিকদের। এ ছাড়া ডেরন ডেভিস, আদিত্য গণেশ, ম্যাথু টর্ম, কর্ন ড্রাইদেরও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ৫ জুলাই থেকে পর্দা উঠবে এমএলসির দ্বিতীয় আসরের। এদিকে কদিন আগে আইসিসির লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে টেস্ট খেলুড়ে না হয়েও এমন স্বীকৃতি পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা