ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের ক্রিকেটে যোগ দিলেন নতুন কোচ

২০২৪ মে ৩০ ১৪:১০:৩৮

বাংলাদেশের ক্রিকেটে যোগ দিলেন নতুন কোচ

ফেব্রুয়ারীতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে ডেভিড হেম্পের নিয়োগের ফলে এইচপি কোচের জন্য একটি শূন্যতা রয়েছে। এই শূন্যতা পূরণে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অবশেষে ওই পদে নতুন কোচ নিয়োগ দেওয়া হয়।

দুইজন আগ্রহী প্রার্থীকে প্রোগ্রাম চেয়ার ডেভিড মুর নির্বাচিত করেন। শেষ লড়াইটি ছিল জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিম এবং অস্ট্রেলিয়ার নাথান মিচেল হারিটজের মধ্যে। আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা মাথায় রেখে অবশেষে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকে দলে নিয়েছে বিসিবি।

বিসিবি এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের কাছে জানতে চাওয়া হলে নাথানের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

৪২ বছর বয়সী অসি সাবেক স্পিনার ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন। ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ৬৩ উইকেট। তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই উইকেট শিকার তার। নাথান অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ ছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত