ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বোলিংয়ে নতুন করে র্যাঙ্কিংয়ে শীর্ষে মুস্তাফিজ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়োন্ত্রক স্বংস্থা আইসিসি। যেখানে বড় লাফ দিয়েছে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ও দুই ব্যাটার তাওহীদ হৃদয়, তানজিদ হাসান। সাথে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ৫৮ ও ২৫ রান করে ব্যাটার দের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৬০তম স্থানে পৌঁছে গেছেন হৃদয়।
শেষ ম্যাচে ওপেনার তানজিদ ৫৮ রানের ইনিংস খেলে ৩৪ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে আছেন। এ ছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন সিরিজের তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৪০ করে রান দিয়ে চার উইকেট নেয়া রিশাদ। শেষ ম্যাচে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। যা তাকে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে নিয়ে গেছে।
এই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জস বাটলারেরও। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক। উন্নতি হয়েছে শাহীন শাহ আফ্রিদিরও। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের ফাস্ট বোলার আছেন যৌথভাবে ১১ নম্বরে। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক সিরিজ খেলছে ইংল্যান্ড ও পাকিস্তান। এর মাঝে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এই দুটি সিরিজই এর মাঝে হয়েছে।
যার কারণে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন এই কয়েকটি দেশের কয়েকজন ক্রিকেটার। পাকিস্তান-ইংল্যান্ডের চার ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজের টি-টোয়েন্টিতে ৮৪ রান করেই এক ধাপ আগান বাটলার। একই ম্যাচে ২১ রানের ইনিংস খেলে জনি বেয়ারেস্টো ৮ ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে আছেন। সেই ম্যাচে পাকিস্তান হারলেও ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান। এই ইনিংসে ৬ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে আসেন তিনি।
বোলারদের মধ্যে স্পিনার ইমাদ ওয়াসিম ১৯ রানে দুই উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে পৌঁছে যান। এদিকে সাউথ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ ১৫৯ রান করে ব্রেন্ডন কিং। প্রোটিয়াদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সিরিজে ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে চলে এসেছেন এই ওপেনার। সঙ্গে জনসন চার্লস ১৭ ধাপ এগিয়ে ২০ এবং কাইল মেয়ার্স ১২ ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন।
এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন গুড়াকেশ মোতি। সিরিজ শুরুর একশ–এর বাইরে থাকলেও বর্তমানে র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে আছেন এই স্পিনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা