ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত’
প্রায় এক যুগ ধরে কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। তারকা সমৃদ্ধ দল নিয়েও বড় আসরে শিরোপা না পাওয়াটা ভারতের জন্য এখন রীতিমতো হতাশারই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরােপা জিততে পারে ভারত।
স্কাই স্পোর্টসের পডকাস্টে মরগান বলেন, ‘আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত, বিশ্বকাপজুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে তবুও। তাদের শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। যে পরিমাণ সামর্থ্যবান ক্রিকেটার তাদের আছে, ১৫ সদস্যের দল থেকে কারা বাদ পড়েছে আমরা সেটা নিয়েই কথা বলছি।’ ‘আমার মতে তারা ফেভারিট। কাগজে–কলমে ভারত অনেক শক্তিশালী। যদি মাঠে এটা দেখাতে পারে, তাহলে তারা সহজেই যেকোনো দলকে হারাতে পারবে বলে আমার মনে হয়।’-যোগ করেন মরগান।
অবশ্য ভারতের ওপেনিং নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মরগান। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবে যশস্বী জয়সওয়ালের চেয়ে শুভমান গিলকেই বেশি পছন্দ তার। তবে নির্বাচকরা গিলকে বাদ দিয়ে জয়সওয়ালকে বেছে নিয়েছেন। মরগান বলেন, ‘আমি শুধু একটি সিদ্ধান্ত অন্যভাবে নিতাম। আমি দল নির্বাচন করলে যশস্বী জয়সোয়ালের জায়গায় শুবমান গিলকে নিতাম।
আমি ওর সঙ্গে খেলেছি, আমি জানি ও কীভাবে চিন্তা করে, কীভাবে কাজ করে। আমরা মনে হয় ও এই দলের ভবিষ্যৎ নেতাও। বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে ভারত। গ্রুপপর্বে তাদের সঙ্গী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং কানাডা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা