ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে– বিশ্বকাপের আগে একি বললেন শান্ত

২০২৪ মে ২৯ ১১:৪৬:২৯

অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে– বিশ্বকাপের আগে একি বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তার আগে ১ জুন ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নাজম হোসেন শান্তর দল। গতকাল বৃষ্টিতে ভেসে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলার আশা রাখবে বাংলাদেশ।

বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে অধিনায়কত্ব করবেন শান্তা। এ বছর তাকে রাজ্যের পুরো দায়িত্ব দেওয়া হয়। আর প্রথমবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন। এটা টাইগার ক্যাপ্টেনের জন্য গর্বের বিষয়। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ বুধবার শান্ত বলেন, 'আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই।

তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক এক্সসাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে ইনজয় করতে চাই। শান্ত অবশ্য জানালেন নিজের লক্ষ্যের কথা। দেশের হয়ে প্রতিটি ম্যাচেই রাখতে চান অবদান।

নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে শান্ত বলছিলেন, 'দলের হয়ে প্রত্যেকদিন কনট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট।' নিজের ফর্ম দিরে পাওয়ার পরেই শান্তর কাঁধে চলে আসে অধিনায়কের দায়িত্ব। ব্যাটেও শুরু হয় রানের খরা। এমন অবস্থায় খুব চাপ কি না সেই প্রশ্নও উঠেছে। জবাবে শান্ত বললেন, ‘খুব বেশি অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না।

প্রত্যেকটা সময় ইনজয় করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। অধিনায়ক শান্তর অধীনে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত