ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের একাদশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানে সিরিজ হেরেছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর জন্য। শনিবার (২৫ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে টানা হারে চারদিকেই সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। অবশ্য সিরিজ হারের পর সাকিব আল হাসান জানান, যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার কারণে সেরাটা দিতে পারছে না ক্রিকেটাররা। তার মতে, এখানকার উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই বাংলাদেশি ক্রিকেটারদের।
সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’ সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি।
এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’ সাকিব জানালেন কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে।
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।' 'টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)