ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদায় এড়ানোর ম্যাচে কোহলির বেঙ্গালুরুর লড়াকু পুঁজি, দেখে নিন স্কোর

২০২৪ মে ২২ ২২:৩৩:১২

বিদায় এড়ানোর ম্যাচে কোহলির বেঙ্গালুরুর লড়াকু পুঁজি, দেখে নিন স্কোর

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফে আসার গল্পটাই ছিল অন্যরকম। প্রথম ৮ ম্যাচে ৭ হারের পর তাদের বিদায় ধরে নিয়েছিল অনেকেই। কিন্তু সেখান থেকেই যেন ঘুরে দাঁড়াল কোহলি-ডু প্লেসিসরা। পরের ৬ ম্যাচ জিতে চলে এসেছে প্লে-অফের মঞ্চে। তবে এখানেও তাদের মুখোমুখি হতে হচ্ছে হার এড়ানোর ম্যাচ ‘এলিমিনেটরে’।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে বিদায় এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বেঙ্গালুরু। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটিং ইউনিটের সম্মিলিত চেষ্টা ১৭২ রানের সংগ্রহ পেয়েছে তারা। বিরাট কোহলির ৩৩, রজত পতিদারের ৩৪ আর মহিপাল লোমরোরের ৩২ বেঙ্গালুরুকে দিয়েছে লড়াই করার রসদ।

১৩তম ওভারে এসে তাতে ধাক্কা দেন অভিজ্ঞ রবিচন্দন অশ্বিন। পরপর বলে ফেরান গ্রিন এবং ম্যাক্সওয়েলকে। দুজনের বিদায়ে বেঙ্গালুরুর বড় রানের আশা অনেকটাই মিলিয়ে যায়। দীনেশ কার্তিকও প্রথম বলেই ফিরতেন। তবে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ নিয়ে টিকে যান তিনি।

তাতে বেঙ্গালুরু সুফলও পেয়েছে। পতিদারকে সঙ্গ দিয়েছেন। তবে এদের কেউই নিজের স্কোর বাড়াতে পারেননি সেই অর্থে। পতিদারের পর লোমরোর নিজেও ফেরেন ৩০ এর ঘরে। শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেমেছে ১৭২ রানে।

জবাবে... এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত রাজস্থান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত