ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পাওয়া মুস্তাফিজ-তাসকিন খেলার অনুমতি পাবেন কিনা জানালেন পাপন
মঙ্গলবার (২১ মে) লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সিজন ৫-এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। একমাত্র বাংলাদেশি হিসেবে দলে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে নিলামের আগে আইকন ক্রিকেটার হিসেবে দল পান মুস্তাফিজুর রহমান।
তবে টাইগার পেসাররা দল পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে খেলার অনুমতি পাবেন কি না তা নিয়ে সংশয় থেকেই যায়। তাই এ বিষয়ে বিসিবি চেয়ারম্যান ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন।
নিলাম থেকে তাসকিনকে ৫০,০০০ মার্কিন ডলারে কিনেছে ফ্র্যাঞ্চাইজি দল কলম্বো স্ট্রাইকার্স। অন্যদিকে ডাম্পুল থান্ডার্সের আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে বাংলাদেশি কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ।
মুস্তাফিজ ও সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি পেলেও ব্যতিক্রম তাসকিন। এর আগে আইপিএল ও পিএসএলে দল পেলেও বিসিবি থেকে খেলার অনুমতি পাননি তাসকিন। এবার তাসকিনের সেই সুযোগ মিলবে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, (তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে আগে সেটা দেখে নিই। পারফরম্যান্স দেখে বলতে পারব এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা বাংলাদেশের জন্য ওদের সেরা খেলাটা খেলুক। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।
বিসিবি সভাপতি আরও বলেন, আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয়না। আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)