ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের একাদশ
শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) রাত ৯ টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে। সিরিজের সব ম্যাচ একই জায়গায় অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ মে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে একই ভেন্যুতে চারবার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচটি হবে দুই দলের জন্যই ঐতিহাসিক।
২০০৬ সালে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম টি-টোয়েন্টি খেলার পর, বাংলাদেশ ইতিমধ্যে এই ফরম্যাটে ২০ টি দলের বিপক্ষে খেলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, বাংলাদেশের ২১ তম প্রতিপক্ষ হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি দল গঠন করেছে যাতে অন্যান্য দেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়। ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা বিশেষভাবে প্রভাবশালী। তাদের মধ্যে একজন স্পটলাইটে রয়েছেন। তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন।
২০১৪ সালে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এন্ডারসন। ২০১৫ সালে এন্ডারসনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে দেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন এন্ডারসন।
এছাড়া ডানহাতি পেসার আলি খানের চেয়ে অন্যরা খুব বেশি পরিচিত নয়। আইপিএল, পিএসএল এবং বিশ্বজুড়ে আরও কয়েকটি টি-টোয়েন্টি লিগ খেলেছেন তিনি। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন আলী খান। আলি খানের মতো আরও কিছু খেলোয়াড় আছেন, যারা বিশ্বের বেশ কিছু জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলেছেন।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)