ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলিকে টপকে ছক্কার রেকর্ড আভিষেকের
ভারতীয় ব্যাটারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০১৬ আইপিএলে ১৬ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছিলেন ৩৮টি। এবার কোহলিকে ছাড়িয়ে গেলেন আভিষেক শর্মা। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদে্র হয়ে ২৮ বলে ৬৬ রান করেছেন আভিষেক। এই ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা মারেন তিনি।
এ দিন তিনি ফিফটি করেন ২১ বলে। অবাক করা ব্যাপার হলো, এই মৌসুমে ২৩ তার সবচেয়ে ধীরগতির ফিফটি এটি! এবারের আইপিএলে তিনি এতটাই বিধ্বংসী ব্যাটিং করছেন। এর আগে তার একটি ফিফটি ছিল ১৬ বলে, আরেকটি ১৯ বলে। আগের ম্যাচেই তিনি ছয় ছক্কায় অপরাজিত ৭৫ রান করেছেন ২৮ বল খেলে। সবমিলিয়ে এবারের আইপিএলে ৪১টি ছক্কা হয়ে গেছে আভিষেকের।
যা এক আসরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার ইতিহাস। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪৬৭ রান করেছেন ২০৯.৪১ স্ট্রাইক রেটে। এই আসরে ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর কেবল জেইক ফ্রেজার-ম্যাকগার্কের (২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০)।
২০১৮ সালে ১৭ বছর বয়সে তার আইপিএল অভিষেক দিল্লির হয়ে। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৬ রান করলেও আইপিএলে থিতু হতে তার সময় লেগে যায় অনেকটা। এতটা মারকুটে ব্যাটার তখন ছিলেন না। বরং ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন আর দারুণ ফিল্ডিং মিলিয়ে কার্যকর এক প্যাকেজ মনে করা হতো তাকে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)