ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রেয়াস-ইশানকে নতুন করে সুযোগ দিচ্ছে বিসিসিআই
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর সাথে চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। গত বছর এই নিয়ম ভেঙেছেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ। এ কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়ায় জাতীয় দলেও জায়গা হারিয়েছেন এই দুজন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাদের বিবেচনা করা হয়নি। তবে এই দুই ক্রিকেটারকে নিজেদের ভুল শুধরানোর সুযোগ দিচ্ছে বোর্ড। উভয়কেই সুপিরিয়র পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে পরিচালনা পর্ষদ ডাকা হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'ইশান বা শ্রেয়াসের ওপর বোর্ডের কোনো রাগ নেই।
ঘরোয়া ক্রিকেটের প্রতি যদি তারা শ্রদ্ধা দেখায়, নিজেদের রাজ্যের হয়ে খেলতে নামে এবং ভালো খেলে তাহলে আবার তাদের কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হতে পারে। 'হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে তাদের যুক্ত করা মানে ওই দুই ক্রিকেটারকে বুঝিয়ে দেওয়া যে, তারা নির্বাচকদের নজরে রয়েছে।'-আরও যোগ করেন তিনি।
এই প্রোগ্রামে ডাক পেয়েছেন মোট ৩০ ক্রিকেটার। মূলত ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ক্রিকেটাররাই এখানে জায়গা পেয়েছেন। আইপিএলের এবারের আসরে আলো ছড়ানো এক ঝাঁক ক্রিকেটার সেখানে সুযোগ পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)