ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলের জন্য বিশ্বকাপের অধিনায়ক সহ ৭ জনকে বাদ দিয়ে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ১২ দিন বাকি। দলগুলো শেষ মুহূর্ত পর্যন্ত ভালো প্রস্তুতি নিচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বেশিরভাগ দলই প্রস্তুতিমূলক সিরিজ খেলেছে। বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাও এর ব্যতিক্রম নয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি দুই দল।
কিন্তু সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা কেউই পূর্ণ শক্তির দল পায়নি। দুই দলের অধিনায়ক থাকবেন নেই দুজনেই ব্যস্ত আইপিএল নিয়ে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজ। ২৩ মে জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত হবে। আজ (২০ মে) সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
রোভম্যান পাওয়েলের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। কিং এর আগে নেপাল সফরে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের অধিনায়কত্ব করেছিলেন, যদিও তিনি ইনজুরির কারণে সফরটি সম্পূর্ণ করতে পারেননি।
অন্যদিকে নিয়মিত অধিনায়ক পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে খেলছেন। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। অধিনায়ক ছাড়াও বিশ্বকাপ দলের আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স), শিমরন হেটমায়ার (রাজস্থান রয়্যালস), আলজারি জোসেফ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও শেরফান রাদারফোর্ডকে (কলকাতা) এ সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দল আইপিএলের প্লে অফে উঠেছে। তাদের মধ্যে জোসেফ দলের সহ-অধিনায়ক, এখন তার বদলে সে দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।
অবশ্য উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, দল ফাইনালে উঠতে না পারলে জোসেফ ও রাদারফোর্ড দলে যোগ দেবেন। তবে নিজেদের দল আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে খেলবেন না নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) ও শাই হোপ (দিল্লি ক্যাপিটালস)। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ, অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)