ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিনি মুস্তাফিজ থেকে যেভাবে হয়ে গেলেন ফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দারুণ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর টাইগাররা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছে। সেখানে দেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ১৫ মে রাতে টাইগাররা দেশে থেকে উড়ে যায়। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেকর্ড করা ভিডিওতে ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা ও প্রত্যাশার কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় আজ উপস্থিত ছিলেন মোস্তফিজুর রহমান।
চলমান আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। এই বাংলাদেশি কাটাড় মাস্টার ক্রিকেট বিশ্বে 'দ্য ফিজ' নামে পরিচিত। মূলত, ফিজ যখন ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার খেলতে যান, তখন 'ফিজ' নামটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করেন যে এটি মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। কিন্তু মোস্তাফিজ বলেছেন অন্য কথা।
মুস্তাফিজ ওই ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১-তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে।
মুস্তাফিজের আক্ষেপ, বড় খেলোয়াড় না হতে পারা। তার মতে, বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায়। মুস্তাফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে, তাকে বড় খেলোয়াড় বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করেছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’
তিন সংস্করণের ক্রিকেটে খেললেও মুস্তাফিজের প্রথম পছন্দ টি-টোয়েন্টি ম্যাচ। তার মতে, প্রেশারের কারণেই টি-টোয়েন্টি ফরম্যাট উপভোগ করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)