ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশের একাদশ ঘোষণা করল কোচ হাথুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে আমেরিকায় রয়েছে। দেশ ছাড়ার আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে দলের সব ক্রিকেটার নিয়ে কথা বলেছেন। আলাদা করে মাহমুদুল্লাহ রিয়াজ ও সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তিনি। আইসিসির এই মেগা ইভেন্টে হাথুরু তাদের কাছে অনেক কিছু চায়।
সাকিব সম্পর্কে হাথুরু বলেছেন: সে এই খেলার কিংবদন্তি। আমরা জানি সাকিব সব টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। এটা তার জন্য অনেক বড় টুর্নামেন্ট হবে। আমি আশা করি তিনি তিনটি বিভাগেই অবদান রাখবেন। তিনি একজন মহান নেতাও বটে। তিনি খেলোয়াড়দের সঙ্গে ভালো ব্যবহার করেন। সবাই তাকে সম্মান করে। ম্যাচের পরিস্থিতি ভালোই বোঝেন তিনি।
মাহমুদউল্লাহকে নিয়ে হাথুরু বলেন, ‘মাহমুদউল্লাহ সম্ভবত এই দলটির ‘‘স্পিরিট’’। সে ড্রেসিংরুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। যখন সে কথা বলে বাকিরা শোনে। আমি মনে করি তার মাথাও (ক্রিকেটীয়) খুব ভালো। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে...যা দলের জন্য খুবই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে।
আগামী ২১ মে আমেরিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ কে সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশের কোচ হাথুরু।
বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)