ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের সময় প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কায়

২০২৪ মে ১৮ ১৫:৩৬:০৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের সময় প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কায়

হিউস্টনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। শুক্রবার বাংলাদেশ দল যখন হিউস্টনে পৌঁছায়, তখন ঝড় বইছিল। তবে টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং ক্রিকেটাররাও ভালো আছেন।

সিরিজ আয়োজন নিয়ে শঙ্কার কারণ হল প্রেইরি ভিউ কমপ্লেক্সের অবকাঠামো, যেখানে ম্যাচগুলি হওয়ার কথা ছিল, অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। শক্তিশালী ঝড়ে যে ধ্বংস.

ইএসপিএনক্রিকইনফো মার্কিন প্রতিনিধি পিটার ডেলা পেনা ঝড়ের কারণে তার অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ঝড়ে অস্থায়ী স্টেডিয়াম কমপ্লেক্সের গ্যালারী ও ভিআইপি তাবু ঝড়ে উড়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, প্রাক্টিস নেট, সাইটস্ক্রিন সবকিছু অস্থায়ী। যেগুলো ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে সিরিজ আয়োজন করা অনিশ্চিত।

২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই সিরিজের পরে টেক্সাসের আরেক মাঠ গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এখন দেখার বিষয়, টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ায় কিনা। বাংলাদেশের সিরিজ যদি মাঠে না গড়ায় তাহলে প্রস্তুতির ঘাটতি হতে পারে টাইগারদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত