ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার লিটনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ হাথুরু
ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই বাজে সময় কাটাচ্ছেন এই ওপেনার। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও রানের ধারায় ফিরতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ১, ২৩ ও ১২ রান করে একাদশ থেকেই ছিটকে যান লিটন। এমন পারফরম্যান্সের পরও তাকে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের কাছে তিনি এখনও বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার।
বিশ্বকাপে তার কাছ থেকে বিশেষ কিছুর প্রত্যাশায় আছেন বাংলাদেশ কোচ। উইকেটকিপার হলেও লিটন ফিল্ডার হিসেবেও সেরা সেটাও মনে করিয়ে দিয়েছে হাথুরুসিংহে। বিসিবির প্রকাশির এক ভিডিওতে বাংলাদেশ কোচ বলেন, 'লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট।
সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।' লিটনের মতো সেরা ফর্মে নেই নাজমুল হোসেন শান্তও। তবে তার নেতৃত্বগুণ নিয়ে কোনো সন্দেহ নেই। তার নেতৃত্বে ঘরের মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। শান্ত ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারেন। এটাকেই তার সবচেয়ে ভালো গুণ মনে করেন হাথুরুসিংহে। অধিনায়ক হিসেবে শান্ত কতটা পরিণত বিশ্বকাপে সেটা দেখার প্রত্যাশায় আছেন বাংলাদেশ কোচ। তার বিশ্বাস শান্ত সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন। তিনি বলেন, 'শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ।
আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।' বিশ্বকাপের দল ঘোষণার আগে তাসকিন আহমেদকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চোট সেরা না উঠলেও এই পেসারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এই বিশ্ব আসরে তাসকিনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ।
বিশেষ করে তাসকিনের নিবেদনের প্রশংসা করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, 'তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়। সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্র।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)